ads

রবিবার , ১০ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ আশরাফের বোন নির্বাচিত

খবর টি পড়েছেন : ২০০
কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ আশরাফের বোন নির্বাচিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কিশোরগঞ্জ : জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনের পুনঃনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ড. সৈয়দা জাকিয়া নূর লিপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১০ ফেব্রুয়ারি রবিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন। ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন। এবং শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে।
এদিকে, গণতন্ত্রী পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মোস্তাইন বিল্লাহ মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট ভোট বর্জন করায় এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
প্রসঙ্গত, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গত ৩ জানুয়ারি মৃত্যু জনিত কারণে কিশোরগঞ্জ-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেবীর চরণে অঞ্জলি দিয়ে সরস্বতী পূজা শুরু পরবর্তী সংবাদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা; ভোট ১১ মার্চ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads