ads

বৃহস্পতিবার , ৩১ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

খবর টি পড়েছেন : ২৮৪
শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৮ ফেব্রুয়ারি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ৩১ জানুয়ারি বৃহস্পতিবার সমিতির ২নং বার ভবনে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের ওই তারিখ ঘোষণা করা হয়। সেইসাথে সাবেক সভাপতি এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়কে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব বার্ষিক রিপোর্ট ও অডিটর এডভোকেট ফরহাদ আলী বার্ষিক অডিট রিপোর্ট পেশ করেন। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডভোকেট চন্দন কুমার পাল, এডভোকেট সিরাজুল ইসলাম ও এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, এডভোকেট আব্দুল কাদের খান, এডভোকেট সাখাওয়াত উল্লাহ তারা, এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, এডভোকেট তৌহিদুর রহমান, এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, এডভোকেট এমকে মুরাদুজ্জামান ও এডভোকেট আবুল মানসুর স্বপন, সাবেক পিপি এডভোকেট আব্দুল মজিদ বাদল, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট মমতাজ উদ্দিন মুন্না, এডভোকেট নুরুল ইসলাম তালুকদার প্রমুখ।
পরে পেশাগত জীবনের ৪০ বছর পূর্ণ করায় সাবেক সভাপতি এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়ের হাতে সম্মাননা ক্রেস্ট, নবীন আইনজীবীদের বরণ, আইনজীবীদের কৃতি শিক্ষার্থী সন্তানদের সম্মাননা ক্রেস্ট এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দ্বিতীয় পর্বে বার্ষিক ভোজ সভায় অতিথিদের মধ্যে অংশ নেন বাংলাদেশ বার কাউন্সিলের রিলিফ কমিটির চেয়ারম্যান এডভোকেট কবির উদ্দিন ভুইয়া, জেলা ও দায়রা জজ একেএম শহীদ আহম্মেদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দাস, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিনসহ জজশীপ, ম্যাজিস্ট্রেসীর বিচারকগণ, জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমান উল্লাহ আকাশ, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বদর উদ্দিন আহম্মেদ প্রমুখ।
এদিকে নির্বাহী পরিষদের নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন। সমন্বয় পরিষদের ব্যানারে সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিদায়ী সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার ও সাবেক সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী এবং সাধারণ সম্পাদক পদে গত নির্বাচনে অংশগ্রহণকারী এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী এবং ঐক্য পরিষদের ব্যানারে সভাপতি পদে সাবেক সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুর রহমান ও সাবেক সহ-সভাপতি এডভোকেট মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে বিদায়ী সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামানকে নিয়ে প্রাথমিক গুঞ্জন চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খবর প্রকাশের পর বাবা-মার কাছে ফিরে গেল সেই… পরবর্তী সংবাদ পিপিএম-সেবা পদক পেলেন শেরপুরের পুলিশ সুপার আজীম

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads