ads

বৃহস্পতিবার , ৩১ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিপিএম-সেবা পদক পেলেন শেরপুরের পুলিশ সুপার আজীম

খবর টি পড়েছেন : ২৭৭
পিপিএম-সেবা পদক পেলেন শেরপুরের পুলিশ সুপার আজীম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) সেবা পদকের জন্য মনোনীত হয়েছেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। ২৯ জানুয়ারি মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ফারজানা জেসমিন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়েছে। সাহসিকতা, কর্তব্য-নিষ্ঠা ও অনন্য সেবার স্বীকৃতি হিসেবে তাকে ওই পদকের জন্য মনোনীত করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে অন্যান্যদের সাথে তার হাতে ওই পদক তুলে দেওয়া হতে পারে।
জানা যায়, গত বছরের ৭ জুন পুলিশ সুপার হিসেবে শেরপুরে যোগদান করেন কাজী আশরাফুল আজীম। যোগদানের পর স্থানীয় বিভিন্ন মহলের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে শহরের যানজট নিরসনে কার্যকর ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেন। সেইসাথে দুর্ঘটনা এড়াতে পেট্রোল পাম্পগুলোতে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচী চালু করেন। এছাড়া পুলিশ বিভাগের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের স্মরণে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়ন করেন। সোহাগপুরের বিধবাদের সম্মাননা প্রদানসহ তাদের সহায়তায় হাত বাড়ান। সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধে কমিউনিটি পুলিশসহ বিভিন্ন পর্যায়ে মতবিনিময়ের মাধ্যমে জনসচেতনতা গড়ে তোলেন। সর্বোপরি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করছেন নিরলসভাবে। যে কারণে ইতোমধ্যে তিনি একজন সফল ও পরিচ্ছন্ন পুলিশ কর্মকর্তা হিসেবে সকলের মাঝে সমাদৃত হয়ে উঠেছেন।
উল্লেখ্য, ঝিনাইদহের সম্ভ্রান্ত পরিবারের সন্তান কাজী আশরাফুল আজীম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি শেষে ২৪তম বিসিএসে ২০০৫ সালে পুলিশ বিভাগে যোগদান করেন। এরপর সহকারী পুলিশ সুপার হিসেবে রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলায় এবং অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে গোপালগঞ্জ ও ঢাকায় দায়িত্ব পালন করে পুলিশ বিভাগে নিজের সু-সংহত অবস্থান তৈরি করেন। ২০১৭ সালের ডিসেম্বরে তিনি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে ডিএমপিতে দায়িত্ব পালন করেন। এরপর ২৭ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে শেরপুরের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই নিয়োগ পেয়ে তিনি ৭ জুন নতুন কর্মস্থলে যোগদান করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৮ ফেব্রুয়ারি পরবর্তী সংবাদ নকলায় ৩ ফেব্রুয়ারি থেকে নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads