ads

বৃহস্পতিবার , ৩১ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খবর প্রকাশের পর বাবা-মার কাছে ফিরে গেল সেই বাক-প্রতিবন্ধী আলমগীর

খবর টি পড়েছেন : ১৮৮
খবর প্রকাশের পর বাবা-মার কাছে ফিরে গেল সেই বাক-প্রতিবন্ধী আলমগীর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজার বাসস্ট্যান্ড এলাকায় প্রায় দেড় মাস আগে খুজে পাওয়া সেই বাক-প্রতিবন্ধী ছেলেটি পরিচয় মিলেছে। ৩১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে তার বড় ভাইয়ের মাধ্যমে সে বাবা-মায়ের কাছে ফিরে গেছে। বারমারী বাজারের পোড়াগাঁও ইউনিয়নের ডিজিটাল সেন্টার থেকে পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজাদ মিয়া প্রতিবন্ধী আলমগীর হোসেনের বড় ভ্ইা জাহাঙ্গীর হোসেনের কাছে তাকে বুঝিয়ে দেন। ওইসময় উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. আজাদ মিয়া, সাংবাদিক এম. সুরুজ্জামান, স্থানীয় কৃষক লীগের সভাপতি আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক দেলুয়ার হোসেন, যুবলীগ সভাপতি মোরাদুজ্জামান মোরাদ, ইউপি সদস্য কামাল হোসেন ও রহিম সওদাগর প্রমুখ।
প্রতিবন্ধীর বড় ভাই জাহাঙ্গীর হোসেন জানান, তাদের বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা সদরের রিচি ইউনিয়নের রিচি গ্রামে। দুই ভাই এক বোনের মধ্যে প্রতিবন্ধী আলমগীর হোসেন সবার ছোট। সে প্রায় তিন মাস আগে বাড়ি থেকে হারিয়ে যায়। এরপর থেকেই বিভিন্ন মাধ্যমে তার ভাইকে খুজছিলেন। গত সোমবার ২৮ জানুয়ারি শ্যামলবাংলা২৪ডটকম-এ ‘ নালিতবাড়তীতে বাক প্রতিবন্ধী ছেলেটি কার?’ শিরোনামে মোবাইল নম্বরসহ একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। ওই খবরটি ওই প্রতিবন্ধীর পরিবারের লোকজনের নজরে পরে। খবরে উল্লেখিত মোবাইল নম্বরে ফোন করে ও ভিডিও কল করে নিশ্চিত হন যে ওই বাক-প্রতিবন্ধী তার ভাই আলমগীর। পরে বুধবার রাতে তাকে নেয়ার জন্য শেরপুরের নালিতাবাড়ীর বারমারী বাজারের ডিজিটাল সেন্টারে আসেন।
ওই বাজারের হোটেল ব্যবসায়ী মাইনুদ্দিন, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মশিউর রহমান ও তার সহকর্মী আবুবক্কর সজীব জানান, খুজে পাওয়া ওই বাক প্রতিবন্ধীকে দেড় মাস তাদের হেফাজতে রেখে ভরন পোষন করে আসছিলেন। কিন্তু তার বাবা মার কাছে ফিরে যাওয়ার আকুতি ও কান্নাকাটি দেখে সাংবাদিক এম. সুরুজ্জামানের মাধ্যমে গণমাধ্যমে সংবাদ প্রকাশের জন্য উদ্যোগ নেন। প্রকাশিত সংবাদের সূত্র ধরে হারিয়ে যাওয়া বাক-প্রতিবন্ধী ভাইকে খুজে পেয়ে প্রতিবন্ধীর বড় ভাই জাহাঙ্গীর হোসেন আবেগাল্পুত হয়ে অশ্রুসিক্ত কন্ঠে বলেন, এখনও দুনিয়ায় ভাল মানুষ আছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জমিসংক্রান্ত বিরোধে কৃষক খুন পরবর্তী সংবাদ শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads