ads

বুধবার , ৩০ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা

খবর টি পড়েছেন : ২৭০
শেরপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদানকারী নবীন ১৪ জন আইনজীবীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩০ জানুয়ারি বুধবার দুপুরে সমিতির ২নং বার ভবনে জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। ওইসময় তিনি নবীন আইনজীবীদের ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে বরণ করে নিয়ে তাদের উদ্দেশ্যে বলেন, আইন পেশা একটি মহৎ ও মর্যাদাসম্পন্ন পেশা। তবে এ পেশায় শেখার কোন বয়স নেই এবং পড়াশোনার কোন বিকল্প নেই। এজন্য তিনি তাদেরকে এখন থেকেই পেশাগত ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার উপর গুরুত্বারোপ করেন।
জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার ও সাবেক সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী। ওই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মজদুল হক মিনু, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবুল মানসুর স্বপন, সহ-সভাপতি এডভোকেট হরিদাস সাহা, সাবেক সহ-সভাপতি এডভোকেট আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ উদ্দিন মুন্না।
উল্লেখ্য, এ বছর জেলা আইনজীবী সমিতিতে যোগদানকারী নবীন আইনজীবীরা হচ্ছেন ফকির মোঃ নাহিদুজ্জামান, ফাহিম হাসনাইন, সাব্বির হাসান, মানস চক্রবর্তী অঙ্কন, সঞ্জীব বিকাশ সাহা, জান্নাতুল ফেরদৌস, সত্যজিৎ দত্ত, জিএম মোস্তফা, মোঃ আশরাফুজ্জামান, মোহাম্মদ তাজুমুল ইসলাম, মোঃ রেজুয়ানউল্লাহ, মোঃ আশরাফুল ইসলাম, আরদিনা আক্তার ও মোহাম্মদ আকরামুজ্জামান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উপজেলা নির্বাচন ॥ নকলায় তৃণমূলের ভোটে আ’লীগের প্রার্থী… পরবর্তী সংবাদ শেরপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রেসক্লাবের সম্মাননা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads