ads

বুধবার , ৩০ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট প্রদান

খবর টি পড়েছেন : ১৯০
শেরপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট প্রদান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব ও পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। ৩০ জানুয়ারি বুধবার দুপুরে তাদের স্ব-স্ব কার্যালয়ে গিয়ে ওই সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। ওইসময় প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম, নির্বাহী সদস্য রওশন কবীর আলমগীর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে আজীবন সদস্য, সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক ও অতিথিবৃন্দের সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিদায়ী সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা। একই দিন ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে প্রেসক্লাবের অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব হয়নি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা পরবর্তী সংবাদ শেরপুরে এসএসসি পরীক্ষা উপলক্ষে কোচিং সেন্টার বন্ধ ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads