ads

মঙ্গলবার , ২৯ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে প্রতারণা করে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে বরসহ আটক ৫

খবর টি পড়েছেন : ১৯০
ঝিনাইগাতীতে প্রতারণা করে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে বরসহ আটক ৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে প্রতারণা করে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে শাহীনুর আলম শাহীন (২৫) নামে এক বরসহ ৫ বরযাত্রীকে আটক করেছে থানা পুলিশ। ২৮ জানুয়ারি সোমবার রাতে ওই ঘটনা ঘটে। শাহীন পার্শবতী শ্রীবরদী উপজেলার গোপালখিলা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, শাহীন তার প্রথম বিয়ের কথা গোপন রেখে সোমবার রাতে ৩০-৪০ জন বরযাত্রী নিয়ে ঝিনাইগাতী উপজেলা সদরের আব্দুল হাকিমের মেয়ে হেলেনাকে দ্বিতীয় বিয়ে করতে যায়। রাত সাড়ে ১১টার দিকে বিয়ের আনুষ্ঠানিকতার এক পর্যায়ে কনের পিতা আব্দুল হাকিমসহ কনে পক্ষের লোকজন জানতে পারে শাহীনের প্রথম স্ত্রী রয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে সংর্ঘষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত: পক্ষে ১০ জন আহত হয়। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। ওই সময় কনে পক্ষের লোকদের অভিযোগের প্রেক্ষিতে বর শাহীনসহ ৫ বরযাত্রীকে আটক করে পুলিশ। শাহীনের ছোট ভাই শামীম হাসান জানায়, তার ভাই প্রথম বিয়ে করেছিল ৫ বছর পূর্বে। তা ইতোপূর্বেই বিচ্ছেদ ঘটেছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় উভয় পক্ষকে নিয়ে থানায় একটি সমঝোতা বৈঠকের প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে পুলিশের উপর হামলার মামলায় ছাত্রলীগ নেতার ৩… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ॥ গ্রেফতার হয়নি লম্পট…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads