ads

সোমবার , ২৮ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যৌতুক-নির্যাতনের মামলায় গ্রেফতার হয়নি পুলিশ আসামী

খবর টি পড়েছেন : ২৩৮
শেরপুরে যৌতুক-নির্যাতনের মামলায় গ্রেফতার হয়নি পুলিশ আসামী
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

হাজতে গিয়েও বহাল তবিয়তে সরকারি চাকুরে ২ দেবর

Shamol Bangla Ads

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে যৌতুক নির্যাতনের চাঞ্চল্যকর এক মামলার ৯ দিন পরও গ্রেফতার হয়নি প্রধান আসামী পুলিশ কনস্টেবল স্বামী রফিকুল ইসলাম (৩৫)। অন্যদিকে হাজতবাসে থাকার ৬ দিন পরও বহাল তবিয়তে রয়েছে সহযোগী আসামী সরকারি চাকুরিজীবী ২ দেবর আমিনুল ইসলাম (৩৩) ও হামিদুল ইসলাম (৩০)। প্রধান আসামী রফিকুল ইসলাম (বিপি-৮৩০৩০৮৭৯৬৭) নেত্রকোনা জেলার কলমাকান্দা থানায়, হামিদুল ইসলাম (বিপি-৮৯১১১৪২০১৪) জামালপুরের ইসলামপুর থানায় কনস্টেবল হিসেবে এবং আমিনুল ইসলাম শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নৈশপ্রহরী হিসেবে চাকুরিরত।
এদিকে চাঞ্চল্যকর ওই মামলার পরও প্রধান আসামী কর্মরত এবং সহযোগী ২ আসামী হাজতবাসে থাকার পরও বহাল তবিয়তে থাকায় হতাশ হয়ে খোদ মামলার ভবিষ্যত নিয়েই শঙ্কায় পড়েছেন লায়লা আরজুমান শান্তি নামে ওই নির্যাতিতা গৃহবধূ। সোমবার বিকেলে সাথে থাকা নাবালক শিশু সন্তান রওনক আহমেদ শ্রাবণ (১১) কে নিয়ে ন্যায়বিচারের প্রত্যাশায় আদালত অঙ্গণে ঘুরাঘুরি অবস্থায় দেখা হলে বিমর্ষ হয়ে হতাশার কথা তুলে ধরেন ওই গৃহবধূ।
জানা যায়, ২০০৫ সালের মাঝামাঝি সময়ে নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত থেকেও এসআই পরিচয় দিয়ে স্থানীয় সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিতা তরুণী লায়লা আরজুমান শান্তিকে ফুসলিয়ে সম্পর্কে জড়িয়ে তাকে বুঝতে না দিয়ে মাত্র ২০ হাজার টাকা মোহরানায় বিয়ে করে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর তিনানীপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে রফিকুল ইসলাম। যৌতুকলোভী রফিকুল ইসলামের পরিবারের লোকজন ওই বিয়ে মেনে না নেওয়ায় কিছুদিন পর থেকেই ওই তরুণী গৃহবধূর উপর নেমে আসে শারীরিক ও মানসিক নির্যাতন। নির্যাতনের ধারাবাহিকতায় ওই গৃহবধূ বিভিন্ন দফায় স্বামী রফিকুল ইসলামকে প্রায় ১০ লাখ টাকার যোগান দিলেও সমস্যা মিটেনি। সর্বশেষ শেরপুর শহরে বাসা-বাড়ি করার জন্য পৈত্রিক ওয়ারিশ বিক্রি করে আরও ১০ লক্ষ টাকা নিয়ে আসার জন্য নির্যাতন শুরু হয় ওই গৃহবধূর প্রতি। এক পর্যায়ে গত বছরের ১০ ডিসেম্বর বিকেলে শ্বশুরবাড়িতে ওই গৃহবধূর উপর অমানসিক নির্যাতন চালায় স্বামী রফিকুল ইসলাম, ২ দেবর হামিদুল, আমিনুল, শ্বশুর আব্দুল মোতালেব, শ্বাশুড়ি রোকেয়া বেগম ও ননদ শাহানা আক্তার। ওই অবস্থায় সে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ বিষয়টি অবহিত করলে স্থানীয় থানা পুলিশের এক এসআই সরেজমিনে গিয়ে সত্যতা পান। কিন্তু প্রধান ও সহযোগী আসামী ২ পুলিশ সদস্য হওয়ায় ঘটনার বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিয়ে আপোষের পরামর্শ দিয়ে তিনি চলে আসেন। পরবর্তীতে চিকিৎসা নিয়ে ওই গৃহবধূ থানায় মামলা দিতে ব্যর্থ হয়ে ১০ জানুয়ারি শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামীসহ একই পরিবারের ৬ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (খ)/৩০ ধারায় একটি নালিশী মামলা দায়ের করলে বিচারক তা ৩ দিনের মধ্যে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে অবহিত করার জন্য শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। এ প্রেক্ষিতে ২০ জানুয়ারি নালিশী মামলাটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়।
এদিকে ওই মামলার পর গত ২৩ জানুয়ারি প্রধান আসামী রফিকুল ইসলাম ব্যতীত সহযোগী ৫ আসামী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত উভয় পক্ষের শুনানী অন্তে রফিকুলের পিতা, মাতা ও বোনসহ ৩ জনকে অর্ন্তবর্তীকালীন জামিন দিলেও ২ ভাই হামিদুল ইসলাম ও আমিনুল ইসলামকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে পুলিশের উপর হামলা ॥ ছাত্রলীগ নেতা জেনারেল… পরবর্তী সংবাদ নকলায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads