ads

সোমবার , ২৮ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৮৯
নকলায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া নবীনদের বরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৮ জানুয়ারি সোমবার বিদ্যালয় মাঠে দিনব্যাপী আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার টালকি ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বদি, মুক্তিযোদ্ধা উসমান গণি। এতে সভাপতিত্ব করেন নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে প্রবেশ পত্র, রেজিষ্ট্রেশন কার্ড, কলম, স্কেলসহ একটি ফাইল এবং নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়।
প্রধান অতিথি প্রকৌশলী নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বিদায়ীদের কাঙ্খিত সাফল্য লাভে প্রয়োজনীয় পরামর্শ দেওয়াসহ নবীনদের শুভেচ্ছা জানান। তাছাড়া শিক্ষার্থীদের প্রতি আরও আন্তরিক হতে শিক্ষকদের প্রতি নির্দেশক্রমে অনুরোধ জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে যৌতুক-নির্যাতনের মামলায় গ্রেফতার হয়নি পুলিশ আসামী পরবর্তী সংবাদ শেরপুরে বিএনপি নেতা-কর্মীদের সাথে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলালের…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads