ads

সোমবার , ২৮ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিএনপি নেতা-কর্মীদের সাথে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলালের মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ২০৯
শেরপুরে বিএনপি নেতা-কর্মীদের সাথে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলালের মতবিনিময় সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বিএনপির নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি ২৮ জানুয়ারি সোমবার সাম্প্রতিককালে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা, গ্রেফতার ও হয়রানির বিষয়ে খোঁজ নিতে এসে সন্ধ্যায় শহরের গৃর্দানারায়ণপুর এলাকায় ওই মতবিনিময় সভায় মিলিত হন। ওইসময় তিনি অভিযোগ করে বলেন, সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহারের মাধ্যমে ক্ষমতায় এসে সরকার নিজেই এখন বেকায়দায় পড়েছে। আমরা সবাই শেখ মুজিবকে শ্রদ্ধা করি। মুজিবের কন্যা শেখ হাসিনার কাছে এটা জাতি আশা করেনি।
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দি করে রেখে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, বেগম জিয়ার মুক্তির পর জনগণই এ সরকারকে অবৈধ মসনদ থেকে টেনে নামাবে। তিনি বিএনপির নেতা-কর্মীদের ‘গায়েবি’ মামলা ও হয়রানি প্রসঙ্গে বলেন, ওইসব মামলা-হামলা করে বিএনপিকে ধ্বংস করা যাবে না।
জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স ও কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক এটিএম বারী ড্যানি। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা এডভোকেট আব্দুল মজিদ বাদল, সাইফুল ইসলাম স্বপন, এডভোকেট তৌহিদুর রহমান তৌহিদ, এডভোকেট শাহিন হাসান খান, প্রভাষক মামুনুর রশিদ পলাশ, এডভোকেট আব্দুল মান্নান, এডভোকেট এম কে মুরাদুজ্জামান প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরের কামারেরচর ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা ও পুনর্বাসন কর্মসূচী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads