ads

সোমবার , ২৮ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের কামারেরচর ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা ও পুনর্বাসন কর্মসূচী

খবর টি পড়েছেন : ৩১৫
শেরপুরের কামারেরচর ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা ও পুনর্বাসন কর্মসূচী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা ও ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ২৮ জানুয়ারি সোমবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে কামারেরচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি বলেন, ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে আনতে এবং ভিক্ষুকমুক্ত সমাজ গড়তে সকলের সম্মিলিত সহযোগিতার বিকল্প নেই। এজন্য তিনি প্রশাসনের পাশাপাশি সমাজের দায়িত্বশীল ও অবস্থাসম্পন্ন লোকদের এগিয়ে আসার আহবান জানান। পরে তিনি ভিক্ষাবৃত্তি ছেড়ে দিতে উপস্থিত ভিক্ষুকদের শপথ বাক্য পাঠ করান। এরপর ভিক্ষুকদের আয়ের উৎস এবং জীবিকা নির্বাহ করার জন্য পুনর্বাসিত ভিক্ষুক কল্যাণ সমিতিকে ৫টি রিক্সাভ্যান প্রদান করেন জেলা প্রশাসক। এছাড়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান তাদের মাঝে শাড়ি, লুঙ্গি, কম্বল এবং জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে প্রত্যেককে ৫শ করে টাকা প্রদান করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আমিনুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল সালাম ও একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয়কারী আইরিন সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কামারেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব।
এদিকে একইদিন একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপকারভোগীদের মাঝে ১ লাখ ৩৯ হাজার ৫শ টাকা প্রদান করা হয়। ওইসময় হাওয়া বেগম, সোহেলা বেগম, পাতাবাহারী ও খিরমন বেওয়াকে বয়স্ক ভাতার কার্ড তাদের হাতে তুলে দেয়া হয়। একই অনুষ্ঠানে ডোবারচর কাঁচাবাজারের ২৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে পূর্বের ১ লাখ ৯০ হাজার টাকা ঋণ পরিশোধের পর পুনরায় ওই ব্যবসায়ীদের মাঝে নূতন করে ২ লাখ ৪০ হাজার ঋণের টাকা তুলে দেন জেলা প্রশাসক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিএনপি নেতা-কর্মীদের সাথে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলালের… পরবর্তী সংবাদ শেরপুরে বাল্যবিবাহ, যৌতুক, মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ করালেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads