ads

সোমবার , ২৮ জানুয়ারি ২০১৯ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাল্যবিবাহ, যৌতুক, মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ করালেন জেলা প্রশাসক

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৮, ২০১৯ ৯:৩২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বাল্যবিবাহ, যৌতুক, মাদক প্রতিরোধ এবং ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিতকরণে এক আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি সোমবার দুপুরে সদর উপজেলার কামারেরচর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাল্যবিবাহ, যৌতুক ও মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় ৫ শতাধিক ছাত্রী বাল্যবিবাহ, যৌতুক ও মাদককে লাল কার্ড প্রদর্শন করে।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উজ্জল ভবিষ্যৎ। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সোনার বাংলা গড়তে হলে সবাইকে বড় স্বপ্ন দেখতে হবে। এছাড়াও তিনি বাল্যবিবাহ, যৌতুক, ভিক্ষাবৃত্তি ও মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
কামারেরচর ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আছাদুজ্জামান মোরাদ।
আলোচনা সভা শেষে ৫শ শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়। ওইসময় অন্যান্যের মধ্যে কামারেরচর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কছিম উদ্দিন, কামারেরচর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান দুলাল, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এমদাদুল হক মাঠুসহ অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!