ads

রবিবার , ২৭ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণিল সাজে বিভিন্ন পুলিশ ভবন

খবর টি পড়েছেন : ১৭৩
শেরপুরে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণিল সাজে বিভিন্ন পুলিশ ভবন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ২৭ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের ২ তারিখ পর্যন্ত সপ্তাহব্যাপী পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি শনিবার রাতে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার আশরাফুল আজীম পুলিশ সেবা সপ্তাহের কার্যক্রম তুলে ধরে সাংবাদিকদের জানান, ‘বর্তমান সরকারের সুযোগ্য নেতৃত্বে পুলিশ বিভাগ দুর্বার গতিতে এগিয়ে চলছে। জনগনের জন্য পুলিশের সেবার দরজা দিন দিন প্রসারিত হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের সাথে খাপ খাইয়ে পুলিশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান পুলিশ জনবান্ধব। তাই সেবা সপ্তাহ উপলক্ষে আমরা জনগনের জন্য যেসব সেবা দিয়ে থাকি সে কাজগুলো আরও আড়ম্ভরপূর্ণ হবে।
২৭ জানুয়ারি রবিবার সকালে পুলিশ সুপার কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জেলায় একযোগে সেবা সপ্তাহের কার্যক্রম শুরু হবে জানিয়ে তিনি বলেন, জেলার ৫ উপজেলার ৫টি থানায় বিভিন্ন ধরনের সেবার বিষয়ে ষ্টল স্থাপন করা হবে। এসব স্টলে জিডি কর্ণার থাকবে। কিভাবে জিডি করতে হয়, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হলে কি করতে হবে, বিডি পুলিশের বাতায়ন থেকে কি কি তথ্য পাওয়া যাবে এসব বিষয়ে মানুষকে অবহিত করা হবে। এছাড়া নারী ও শিশুদের জন্য পৃথক ষ্টল থাকবে উল্লেখ করে ওই পুলিশ কর্মকর্তা জানান, সমাজে নারী ও শিশুরা প্রতিনিয়ত নিঃগ্রহের শিকার হচ্ছে। তাই তারা কিভাবে সহজে পুলিশের সেবা পেতে পারে সে ব্যাপারে এবং জাতীয় জরুরী সেবা ৯৯৯ বিষয়ে পরামর্শ দেওয়া হবে।’
এদিকে সপ্তাহব্যাপী পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে জেলা পুলিশের বিভিন্ন ভবন বর্ণিল সাজে সেজেছে। পুলিশ সুপার কার্যালয়, সদর থানা ভবন, পুলিশ লাইনসহ জেলার সকল পুলিশ স্থাপনায় এখন আলোর ঝলকানি। রং-বেরংয়ের বাতি দিয়ে সাজানো হয়েছে এসব ভবন। শহর জুড়ে চলছে সেবা সপ্তাহ উপলক্ষে মাইকিং। শহরের বিভিন্ন স্থানে সাটানো হয়েছে ব্যানারÑফেস্টুন। সব মিলিয়ে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে শেরপুর পুলিশে চলছে এক ধরনের উৎসবের আমেজ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘ন্যায়বিচার নিশ্চিত করতে সমন্বিত প্রয়াসের বিকল্প নেই’ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে পুলিশ সেবা সপ্তাহ উদযাপিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads