ads

শনিবার , ২৬ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘ন্যায়বিচার নিশ্চিত করতে সমন্বিত প্রয়াসের বিকল্প নেই’

খবর টি পড়েছেন : ৩৫৯
‘ন্যায়বিচার নিশ্চিত করতে সমন্বিত প্রয়াসের বিকল্প নেই’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে জেলা জজ

Shamol Bangla Ads

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি শনিবার সকালে জেলা জজ আদালতের সভাকক্ষে আয়োজিত ওই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জজ কে.এম শহীদ। ওইসময় তিনি ফৌজদারী মামলা দ্রুত নিস্পত্তির ক্ষেত্রে পুলিশ-ম্যাজিস্ট্রেসির পারস্পারিক সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্বারোপ করে বলেন, একটি মামলার তদন্ত থেকে শুরু করে বিচারিক পর্যায় পর্যন্ত সকল সমস্যা ও তা নিরসনের উপায় চিহ্নিত করে বিচারক, আইনজীবী, চিকিৎসক ও পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে সদিচ্ছা নিয়ে কাজ করতে হবে। কারণ সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রয়াস ছাড়া ফৌজদারী মামলার দ্রুত নিষ্পত্তিসহ ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দাসের সভাপতিত্বে কনফারেন্সে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক খন্দকার মাহবুবুল আলম রকীব, জেলা স্পেশাল পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, ডাঃ মোবারক হোসেন প্রমুখ। কনফারেন্সে বিচারকগণসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কনফারেন্সে আদালতে সাক্ষীদের উপস্থিতি, আগমন ও প্রত্যাগমনের সময় তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, তদন্তকার্যে অপ্রত্যাশিত বাঁধাসমূহ দূরীকরণ, জেল-হাজত হতে বন্দিদের সময়মতো আদালতে হাজিরা নিশ্চিতকরণ গ্রেফতারি ও ক্রোকি পরোয়ারা জারি করতে ত্বরিৎ ব্যবস্থা গ্রহণ, আদালত প্রাঙ্গণ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মালখানা হতে জব্দকৃত আলামতসমূহ সময়মতো আদালতে উপস্থাপন এবং মামলার তদন্তে বিলম্বের কারণ অনুসন্ধান ও তা নিরসনের উপায় নিয়ে বিশদ আলোকপাত করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন ॥ ফের সভাপতি… পরবর্তী সংবাদ শেরপুরে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণিল সাজে বিভিন্ন…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads