ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশের সেবা সপ্তাহ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৭ জানুয়ারি রবিবার দুপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। থানা ভবন চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস।
এতে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি আনারুল্লাহ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ওসি তদন্ত আব্দুল কাদের, এসআই খোকন চন্দ্র সরকার, এসআই করিম, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ। এর আগে একটি শোভাযাত্রা থানা কমপ্লেক্স চত্ত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও থানা কমপ্লেক্স চত্ত্বরে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




