নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইউপির বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, দোয়া মাহফিল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২৭ জানুয়ারি রবিবার মাদরাসা মাঠে আয়োজিত আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত। মাদরাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ফিরুজ, পিটিএ কমিটির সভাপতি আব্দুস সাত্তার, এমএমসি সদস্য মেহেদী হাসান ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক কিতাব আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী মৌলভী মাওলানা মো. রেজাউল করিম, বিদায়ী দাখিল পরীক্ষার্থী তাসলিমা আক্তার ও সিদ্দিকুর রহমান, দশম শ্রেণীর শিক্ষার্থী জোনাকি আক্তার, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মারজিয়া আক্তার, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সজিবুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে মাদরাসার প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ৩০ জনের হাতে উদ্দীপণা পুরষ্কার এবং ২০১৮ সালের সকল পাঠ গ্রহন দিবসে উপস্থিত থাকা ১৫ জনের মাঝে পুরষ্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ওইসময় মাদরাসার সহ-সুপার আখতারুজ্জামান, সহকারী শিক্ষক মোশারফ হোসেন, রোকেয়া আক্তার, মাহবুব হোসাইন রুপম, নুসরাত জাহান নীপা, শওকত আলী, মোস্তাফিজুর রহমান খান, সহকারী মৌলভী ফজলুল করিম, কাজিম উদ্দিন, জামাল উদ্দীন, মোশাররফ হোসেন বাবুসহ মাদরাসার অন্যান্য শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গন্যমান্য, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে সবার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন আলহাজ কিতাব আলী।









