ads

রবিবার , ২৭ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মাদরাসায় বিদায়, বরণ ও সংবর্ধনা

খবর টি পড়েছেন : ২১০
নালিতাবাড়ীতে মাদরাসায় বিদায়, বরণ ও সংবর্ধনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দুটি ফাজিল মাদরাসায় দাখিল পরীক্ষা-২০১৯ এর পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সফলতা কামনায় দোয়া, ফাজিল (ডিগ্রী) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং সহকারী অধ্যাপক মো. মোক্তার হোসেনের অবসরজনিত কারণে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে ফাজিল মাদরাসা দুটির মাঠে আলাদা ভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০ টায় তারাগঞ্জ ফাজিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায়, ফাজিল প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও সহকারী অধ্যাপক মো. মোক্তার হোসেনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসেন আকন্দ এবং ১১:৩০ টায় রাজনগর রহমানিয়া ফাজিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও ফাজিল প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল কাদের।
উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা-নালিতাবাড়ীর মাটি ও মানুষের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, শেরপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সদস্য, মায়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ও নালিতাবাড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব কৃষিবিদ বদিউজ্জামান বাদশা।
ওইসময় অন্যান্যদের মধ্যে, মাদরাসার বিভিন্ন বিষয়ের প্রভাষক ও শিক্ষক-কর্মচারী, যোগানিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনসার আলী, যুবনেতা তানজিল ইসলাম, ছাত্রনেতা আবু ইলিয়াছ সাদ্দাম, আরিফ হোসেন, ছাত্রনেতা ছাব্বির আলমসহ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী মহল ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অতিথিরা বিদায়ী পরীক্ষার্থীদের হাতে রেজিষ্ট্রেশন কার্ড, প্রবেশ পত্র, পরীক্ষার রুটিন, স্কেল ও কলমসহ একটি করে ফাইল ও ফুলের তোড়া তোলেদেন। এবং নবীনদের ফুলে তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিদায়ী পরীক্ষার্থীদের কাঙ্খিত সফলতার উদ্দেশ্যে বিশেষ দোয়া করা হয়। তাছাড়া সদ্য অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক মো. মোক্তার হোসেনকে বিদায়ী সংবর্ধনা দেওয়াসহ সবার সফলতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় এইচএসসি-১৯৯৭ ব্যাচের পুনর্মিলনী পরবর্তী সংবাদ নকলায় দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া মাহফিল

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads