ads

রবিবার , ২৭ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পানি ব্যবস্থাপনার উপর কৃষক প্রশিক্ষণ

খবর টি পড়েছেন : ১৫৯
নকলায় পানি ব্যবস্থাপনার উপর কৃষক প্রশিক্ষণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় বোরো আবাদে পানি ব্যবস্থাপনার উপর দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি রবিবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ও নকলা বিআরডিবি হলরুমে আলাদা ভাবে ৩০ জন করে মোট ৬০জন কৃষককে ওই প্রশিক্ষণ দেওয়া হয়।
২০১৮-১৯অর্থ বছরের খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থপনা প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জেলা খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ও কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফ উদ্দিন উপস্থিত থেকে ওই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন।

Shamol Bangla Ads

কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, এ প্রকল্পের আওতায় নকলা উপজেলায় চার ব্যাচে ৩০ করে ১২০ কৃষককে প্রশিক্ষণ দেওয়া হলো। এর আগে ৬০ জনের প্রশিক্ষণ গত সপ্তাহে শেষ হয়েছে। আজ বাকী ৬০জনের প্রশিক্ষণ সমাপ্ত হল। তিনি আরো জানান, প্রশিক্ষনে এসআরআই এবং বেড-নালা পদ্ধতিতে চাষের নিয়মাবলী ও সুবিধা, এডব্লিউডি প্রযুক্তি, ড্রিপ সেচ পদ্ধতি, হ্যান্ড শাওয়ার সেচ পদ্ধতির ভূ-গর্ভস্থ সেচ নালা ও ফিতা পাইপ সেচ পদ্ধতির পরিচিতি, সুবিধা, স্থাপন কৌশল, প্রয়োজনীয়তা ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে কৃষকদের বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এ প্রকল্পের আওতায় নকলা উপজেলায় ৪টি ব্যাচে ৩০ করে ১২০ কৃষককে প্রশিক্ষণ দেওয়া শেষ হল। এই প্রশিক্ষণ শেষে কৃষকরা এসআরআই, বেড-নালা, ড্রিপ সেচ, হ্যান্ড শাওয়ার, ভূ-গর্ভস্থ সেচ নালা ও ফিতা পাইপ সেচ পদ্ধতি এবং এডব্লিউডি প্রযুক্তিতে পানি সাশ্রয় সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এ কৃষি কর্মকর্তা আরও বলেন, ভূ-গর্ভস্থ পানি বেশি ব্যবহার করায় পানির স্তর নিচের দিকে চলে যাচ্ছে, ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী ভু-গর্ভস্থ পানি ব্যবহার কমিয়ে, ভু-পৃষ্ঠের পানি ব্যবহার বৃদ্ধিতে খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থপনা প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে দেশব্যাপী কৃষকদের ওই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া মাহফিল পরবর্তী সংবাদ নকলায় পুলিশ সেবা সপ্তাহ পালিত

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads