ads

শনিবার , ১৯ জানুয়ারি ২০১৯ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ের মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৯, ২০১৯ ৩:৪৪ অপরাহ্ণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে মায়ের মৃত্যুর খবর শুনে শোকাহত হয়ে মেয়ের মৃত্যু হয়েছে। ১৭ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মালেহা বেগম (৬০) ও শুক্রবার সকালে ওই খবর পেয়ে মেয়ে হুশেয়ার বেগম (৩৫) ওই হাসপাতালেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ওই খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামের মালেহা বেগম দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসাজনিত কারণে তিনি বেশ কয়েকদিন আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অপরদিকে একই হাসপাতালে মালেহা বেগমের গর্ভবতী মেয়ে হুশেয়ারা সিজারের উদ্দেশ্যে ভর্তি হন। হুশেয়ারার কোলে ৬ দিন আগে সিজারের মাধ্যমে এক শিশুর জন্ম হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মালেহা বেগম হাসপাতালে মারা যান। মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে মেয়ে শুক্রবার সকালে কান্নারত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ একই হাসপাতালে মারা যান।
ভেলুয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ওই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
error: কপি হবে না!