ads

শনিবার , ১৯ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পানি ব্যবস্থাপনার উপর কৃষক প্রশিক্ষণ

খবর টি পড়েছেন : ৩০৪
নকলায় পানি ব্যবস্থাপনার উপর কৃষক প্রশিক্ষণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় বোরো আবাদে পানি ব্যবস্থাপনার উপর দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ও নকলা বিআরডিবি হলরুমে আলাদা ভাবে ৩০জন করে মোট ৬০ জন কৃষককে ওই প্রশিক্ষণ দেওয়া হয়। ২০১৮-১৯ অর্থ বছরের খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
খামার বাড়ি শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, কৃষি প্রকৌশলী হাফিজুল ইসলাম ফয়সাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন।
প্রশিক্ষনে এসআরআই এবং বেড-নালা পদ্ধতিতে চাষের নিয়মাবলী ও সুবিধাসমূহ নিয়ে আলোচনা করেন উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন ও অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান; এডব্লিউডি প্রযুক্তির পরিচিতি, প্রয়োজনীয়তা, কার্যকারিতা, নির্মান কৌশল ও জমিতে স্থাপনের উপর বিস্তারিত আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস; ড্রিপ সেচ পদ্ধতির পরিচিতি, সুবিধা, স্থাপন কৌশল, প্রয়োজনীয়তা ও রক্ষণাবেক্ষণের সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন কৃষি প্রকৌশলী হাফিজুল ইসলাম ফয়সাল; হ্যান্ড শাওয়ার সেচ পদ্ধতির পরিচিতি, সুবিধা, স্থাপন কৌশল, প্রয়োজনীয়তা ও রক্ষণাবেক্ষণের সম্পর্কে আলোচনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি এবং শেষ সেশনে ভূ-গর্ভস্থ সেচ নালা ও ফিতা পাইপ সেচ পদ্ধতির পরিচিতি, সুবিধা, স্থাপন কৌশল, প্রয়োজনীয়তা ও রক্ষণাবেক্ষণের সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন কৃষি প্রকৌশলী হাফিজুল ইসলাম ফয়সাল।
কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, এ প্রকল্পের আওতায় নকলা উপজেলায় ৪ ব্যাচে ৩০ করে ১২০ কৃষককে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ৬০ জনের প্রশিক্ষণ শেষ হলো, বাকী ৬০জনের প্রশিক্ষণ আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। তিনি জানান, এই প্রশিক্ষণ শেষে কৃষকরা এসআরআই, বেড-নালা, ড্রিপ সেচ, হ্যান্ড শাওয়ার, ভূ-গর্ভস্থ সেচ নালা ও ফিতা পাইপ সেচ পদ্ধতি এবং এডব্লিউডি প্রযুক্তিতে পানি সাশ্রয় সম্পর্কে বিস্তারিত জানতে পারে। তিনি আরও জানান, ভূ-গর্ভস্থ পানি বেশি ব্যবহার করায় পানির স্তর নিচের দিকে চলে যাচ্ছে, ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী ভু-গর্ভস্থ পানি ব্যবহার কমিয়ে, ভু-পৃষ্ঠের পানি ব্যবহার বৃদ্ধিতে খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থপনা প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে দেশব্যাপী কৃষকদের এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ের মৃত্যু পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিতা লাঞ্চিত

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads