ads

শুক্রবার , ১৮ জানুয়ারি ২০১৯ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইয়াবা ও ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৮, ২০১৯ ১:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও ১শ পিস ইয়াবাসহ সবুজ মাহমুদ (৩০) নামে এক ফটোকপিয়ার মেশিন বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ জানুয়ারি বৃহস্পতিবার রাতে শহরের নিউমার্কেটে তার নিজ দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। সবুজ ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম এলাকার আব্দুল আজিজের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর শহরের নিউমার্কেটে ফটোকপিয়ার মেশিন বিক্রির অন্তরালে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল সবুজ মাহমুদ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তার দোকানে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও ১শ পিস ইয়াবাসহ সবুজ মামুদকে হাতেনাতে গ্রেফতার করে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মাদকের উৎস কোথায় তা বের করতে আটক সবুজ মাহমুদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও তার বিরুদ্ধে মাদক আইন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
error: কপি হবে না!