ads

শনিবার , ১৯ জানুয়ারি ২০১৯ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিতা লাঞ্চিত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৯, ২০১৯ ৪:৩৬ অপরাহ্ণ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে কলেজপড়ুয়া ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটের হাতে লাঞ্চিত হয়েছেন ওই ছাত্রীর পিতা। ১৮ জানুয়ারি শুক্রবার সকালে উপজেলা সদর বাজারে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় কলেজছাত্রীর পিতা স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। এদিকে ওই বখাটের হুমকিতে কলেজ ছাত্রী ও তার পরিবারের লোকজন আতঙ্কে রয়েছে।
অভিযোগে প্রকাশ, ঝিনাইগাতী উপজেলা সদরের অদূরে নয়াগাঁও গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আলহাজ্ব শফি উদ্দিন আহম্মদ কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রী স্থানীয় প্রত্যাশা প্রাইভেট সেন্টারে যাওয়া-আসার পথে মাঝে-মধ্যেই উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে রাজমিস্ত্রী যোগালী মোশারফ হোসেন (২২) তাকে উত্যক্ত করে আসছিল। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ওই ছাত্রীর পিতা তাকে নিয়ে ময়মনসিংহে যাওয়ার জন্য উপজেলা সদর বাস কাউন্টারে যান। সেখানে বখাটে মোশারফ পিতার সামনেই ওই কলেজ ছাত্রীকে উত্যক্ত করে। ওই সময় ছাত্রীর পিতা ঘটনার প্রতিবাদ করলে মোশারফ ক্ষিপ্ত হয়ে তাকে লাঞ্চিত করে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (সহকারী কমিশনার ভূমি) রাশেদুল হাসানের সাথে কথা হলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ছুটিতে রয়েছেন। ছুটি শেষে কর্মস্থলে ফিরলে ওই বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!