ads

শনিবার , ১৯ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৬৯
ঝিনাইগাতীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্তসহ একাধিক মাদক মামলার পলাতক আসামী শাকিলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। ১৮ জানুয়ারি শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাকিল ঝিনাইগাতী সদরের থানা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, শুক্রবার ভোরে ঝিনাইগাতীর ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের নির্দেশনায় এসআই সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল শাকিলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। ঝিনাইগাতী থানার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী শাকিলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিতা লাঞ্চিত পরবর্তী সংবাদ শেরপুরে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads