ads

বৃহস্পতিবার , ১০ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিরোধীদের নির্মূল করতে সরকার মরিয়া : মির্জা ফখরুল

খবর টি পড়েছেন : ২৩৩
বিরোধীদের নির্মূল করতে সরকার মরিয়া : মির্জা ফখরুল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্মূল করে একদলীয় দুঃশাসনকে দীর্ঘায়িত করতে সরকার মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ১০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘জনবিচ্ছিন্ন’ আওয়ামী সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্ভট, মনগড়া ও ভিত্তিহীন মামলার মাধ্যমে তাদের কারাগারে পুরে রাখছে। মূলত শাসকগোষ্ঠী বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়ে বিএনপিকে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠেছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজকে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাই তার জামিন বাতিল করে বুধবার কারাগারে পাঠানো হয়েছে।
বিএনপি মহাসচিব অবিলম্বে সাইফুল ইসলাম ফিরোজের বিরুদ্ধে করা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ সব মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আন্দোলনে ব্যর্থদের ভোটেও প্রত্যাখ্যান করেছে জনগণ : কাদের পরবর্তী সংবাদ মালিকপক্ষের আশ্বাসে রাস্তা ছেড়েছেন পোশাক শ্রমিকরা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads