ads

বৃহস্পতিবার , ১০ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আন্দোলনে ব্যর্থদের ভোটেও প্রত্যাখ্যান করেছে জনগণ : কাদের

খবর টি পড়েছেন : ১৬১
আন্দোলনে ব্যর্থদের ভোটেও প্রত্যাখ্যান করেছে জনগণ : কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জনগণ আন্দোলনেও ব্যর্থদের ভোটেও প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ১০ জানুয়ারি বৃহস্পতিবার ধানমণ্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, জনগণ বিএনপির আন্দোলনও যেমন প্রত্যাখ্যান করেছে, নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে। তারা যে লড়াই করুক, করতে থাকুক। তাতে আমাদের কোনো মাথাব্যথা নেই। আমার মনে হয় জনগণেরও মাথাব্যথা নেই।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেই গণমানুষের কাতারে গিয়ে কাজ করব।আমাদের শপথ হবে- আমরা মাটির কাছে থাকব, মানুষের কাছে থাকব; মানুষের কাজে থাকব।
সেতুমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি- এ কথা যাদের নেতারা বলেন, তাদের বঙ্গবন্ধুর প্রতি বিন্দুমাত্র কোনো শ্রদ্ধা আছে বলে আমরা মনে করি না। মনে করার প্রয়োজনও করি না।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Shamol Bangla Ads

এ সময় তার সঙ্গে ছিলেন তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, নতুন মন্ত্রীসহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের ব্যাংক ম্যানেজারের কারাদণ্ড পরবর্তী সংবাদ বিরোধীদের নির্মূল করতে সরকার মরিয়া : মির্জা ফখরুল

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads