ads

বৃহস্পতিবার , ১০ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মালিকপক্ষের আশ্বাসে রাস্তা ছেড়েছেন পোশাক শ্রমিকরা

খবর টি পড়েছেন : ১৯৭
মালিকপক্ষের আশ্বাসে রাস্তা ছেড়েছেন পোশাক শ্রমিকরা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ন্যূনতম মজুরি প্রদানসহ বিভিন্ন দাবিতে আজ পঞ্চম দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। তবে মালিক পক্ষের আশ্বাসে বেশ কিছু এলাকায় রাস্তা ছেড়েছেন তারা। ফলে চালু হয়েছে কয়েকটি রাস্তা। ১০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর মিরপুরের কালশী, শেওড়াপাড়া এলাকার রাস্তায় অবস্থান নেন বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। পরে মালিকপক্ষের আশ্বাসে শ্রমিকরা সরে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) ইমরানুল হাসান প্রিন্স বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পুলিশের পক্ষ থেকেও শ্রমিকদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়ার পর শ্রমিকরা রাস্তা থেকে সরে গেছে বলে জানিয়েছেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিরোধীদের নির্মূল করতে সরকার মরিয়া : মির্জা ফখরুল পরবর্তী সংবাদ বিশ্ব পাসপোর্ট সূচকে এগিয়েছে বাংলাদেশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads