ads

শনিবার , ৫ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে : মির্জা ফখরুল

খবর টি পড়েছেন : ২০৮
ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে : মির্জা ফখরুল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্যদিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। আর এর মাধ্যমে আওয়ামী লীগ ও প্রশাসন সম্পূর্ণভাবে গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার ওই নারী ও তার পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে নোয়াখালী যাওয়ার পথে ৫ জানুয়ারি শনিবার সকালে কুমিল্লার একটি রেস্তোরাঁয় যাত্রা বিরতিকালে তিনি ওইসব কথা বলেন।
নির্বাচন পূর্ব সহিংসতা, ভোটের দিনের সহিংসতা এবং নির্বাচন পরবর্তী সহিংসতার মধ্যদিয়ে গোটা বাংলাদেশে একটা সহিংস ত্রাস এবং ভীতির নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা দেখেছি নোয়াখালীতে আমাদের এক বোন ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণসহ সারা বাংলাদেশের সহিংসতার আমরা নিন্দা জানিয়েছি এবং এই সহিংসতা প্রতিরোধ করতে জনগণের কাছে আমরা আহ্বান জানিয়েছি।
এর আগে শনিবার সকাল সাড়ে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে সড়ক পথে রওনা হন তিনিসহ জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মশিউর রহমান রাঙ্গা বিরোধী দলীয় চিফ হুইপ পরবর্তী সংবাদ বিএনপিকে রেখে গণফোরামের ২ এমপির শপথ নেওয়ার ইঙ্গিত…

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads