ads

বুধবার , ২ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের যুদ্ধাপরাধ মামলার আসামি ডাঃ খাজার মৃত্যু

খবর টি পড়েছেন : ২৭৪
শেরপুরের যুদ্ধাপরাধ মামলার আসামি ডাঃ খাজার মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত শেরপুরের এমদাদুল হক ওরফে খাজা ডাক্তার (৮৭) নামে এক আসামির মৃত্যু হয়েছে। ২ জানুয়ারি বুধবার ভোরে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম ওই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
খাজা ডাক্তারের ছেলে নাদিম তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, শ্বাসকষ্ট ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হলে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টা ২৫ মিনিটে তিনি মারা যান। বিকেলে নকলার কুর্শাবাদাগৈর গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, নকলা উপজেলার মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ২০১৭ সালের ২৪ এপ্রিল হোমিও চিকিৎসক এমদাদুল হক খাজাকে গ্রেফতার করে পুলিশ। পরে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানো হয়। ১৮ মাস কারাভোগের পর গত বছরের ৩০ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তিনি জামিনে মুক্ত হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট… পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই স্মরণ করলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads