ads

বুধবার , ২ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯৪
শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার গৌরবের ১৫০ বছর পূর্তি উপলক্ষে অনুর্ধ্ব-১৬ ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি মঙ্গলবার রাতে সোনার তরী খেলাঘর’র সহযোগিতায় শহরের কালেক্টরেট ব্যাডমিন্টন কোর্টে আয়োজিত ওই প্রতিযোগিতায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় কার্তিক-আরাফাত জুটি। আর বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় ঐশী জুটি।
খেলা শেষে চ্যাম্পিয়ন জুটিদ্বয়ের হাতে পুরস্কার তুলে দেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। ওইসময় অন্যান্যের মধ্যে সোনারতরী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজন সরকার রাজু, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য শিহাব আহাম্মেদ কিবরিয়া শ্রাবণ, রিতেশ কর্মকার, মলয় চাকী, রবিন সাহা, বর্ষণ কারুয়া, আব্দুল আলিম হক উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন রেফারী শরাফত মোল্লা। খেলায় ৮টি টিম অংশ নেয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ঝুলে আছে সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগের আবেদন… পরবর্তী সংবাদ শেরপুরের যুদ্ধাপরাধ মামলার আসামি ডাঃ খাজার মৃত্যু