ads

শুক্রবার , ২৮ ডিসেম্বর ২০১৮ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ভোটারদের টাকা দিতে গিয়ে বিএনপি নেতা আটক

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০১৮ ৮:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে ভোটারদের টাকা দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন হান্নান মিয়া নামে স্থানীয় এক বিএনপি নেতা। ২৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোসাইপুর ইউনিয়নের গড়গরিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। হান্নান ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। ওই ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজনের মধ্যে টাকা দেওয়া হচ্ছে- এমন খবর পেয়ে পুলিশ শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের গড়গরিয়া গ্রামে গিয়ে ১৫ হাজার টাকাসহ হান্নান মেম্বারকে হাতে-নাতে আটক করে। পরে হান্নানকে থানায় নিয়ে জব্দ করা টাকাগুলো যাচাই করে দেখা যায়, সেগুলো জাল টাকা। ওই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম জানান, ঘটনা সম্পর্কে আমি অবহিত হয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
error: কপি হবে না!