ads

সোমবার , ২৪ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেনাবাহিনী কোন দলের নয়, বিতর্কিত করার চেষ্টা করবেন না : কাদের

খবর টি পড়েছেন : ২২৫
সেনাবাহিনী কোন দলের নয়, বিতর্কিত করার চেষ্টা করবেন না : কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের বলেছেন, সেনাবাহিনী কোন দলের বা কোন পক্ষের নয়, তাদের বিতর্কিত করার চেষ্টা করবেন না। তারা রাষ্ট্রীয় সম্পদ, সেনাবাহিনী মাঠে নেমেছে এ জন্য তিনি তাদের সাধুবাদ জানান। সেনাবাহিনীকে নিয়ে উল্লোসিত হওয়ার কিছু নেই’। তিনি ২৪ ডিসেম্বর সোমবার দুপুরে ফেনীর দাগনভূঁঞা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মাঠে ফেনী-৩ আসনের মহাজোটের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওই সব কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, আপনারা নির্বাচন কমিশন ও বিচার বিভাগকে বিতর্কিত করেছেন। এখন সেনবাহিনীকে নিয়ে অপচেষ্টা চালাচ্ছেন। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, তারা কথা বলে বেশি, কাজ করে কম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ ও নয় কোটি মোবাইল দিয়েছে। আগামীতে ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হবে।
এ সময় মহাজোটের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলা উদ্দিন আহাহেদ চৌধুরী নাছিম, ফেনী-২ আসনের মহাজোট প্রার্থী নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, নিজাম উদ্দিন চৌধুরী, আকরাম হোসেন হুমায়ুন, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্রশীলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আওয়ামী লীগ শুধু দিতে জানে : শেখ হাসিনা পরবর্তী সংবাদ আশা করি পুলিশ নিরপেক্ষ ভূমিকা রাখবে : ড.…

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads