ads

বুধবার , ২৬ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আশা করি পুলিশ নিরপেক্ষ ভূমিকা রাখবে : ড. কামাল

খবর টি পড়েছেন : ১৫২
আশা করি পুলিশ নিরপেক্ষ ভূমিকা রাখবে : ড. কামাল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে সেই আশা করি। তিনি ২৬ ডিসেম্বর বুধবার দুপুরে ড. কামাল হোসেনের সঙ্গে তার চেম্বারে সাক্ষাৎ করেন পুলিশের মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন। এ সাক্ষাতের পর সাংবাদিকদের ওই কথা বলেন।
দুপুর ১২টার পর গিয়ে প্রায় ঘণ্টাখানেক সেখানে ছিলেন ডিসি আনোয়ার। এদিন ড. কামালের সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার দেখা করার কথা থাকলেও তিনি যেতে পারেননি।
সিইসি কে এম নুরুল হুদার সঙ্গে মঙ্গলবার এক বৈঠকে ড. কামাল পুলিশকে জানোয়ার বলেছেন বলে অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ওই অর্থে তো বলিনি। তারা মানুষের মতো ভূমিকা রাখবে, আমরা সবাই সেটাই আশা করি। আমি সব সময়ই পুলিশের প্রশংসা করেছি।
ড. কামাল বলেন, পুলিশ কর্মকর্তারা আমাকে বলেছেন, তারা আমার নিরাপত্তার ব্যাপারে খুবই উদ্বিগ্ন। প্রয়োজনে চেম্বারে ও বাসায় তারা নিরাপত্তার ব্যবস্থা নেবে। দরকার হলে গাড়ির সঙ্গেও নিরাপত্তা দেবে। এ ছাড়া কিছু বলেনি।
তিনি আরও বলেন, ডিএমপি কমিশনারের আসার কথা থাকলেও কাজে আটকা পড়ায় এবং যানজটের আসতে পারেননি। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, সরকারের কার্যকলাপে সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ধরে রাখতে হবে। ওরা যেন না বলতে পারে যে সরে গেছে। এটা আমাদের অধিকার। আমরা কেন সরে যাব? শেষ পর্যন্ত যদি অসম্ভব করে দেয়, তখন মানুষ দেখবে।
এদিকে সাক্ষাৎ শেষে বের হয়ে ডিসি আনোয়ার সাংবাদিকদের বলেন, রেগুলার ডিউটির অংশ হিসেবে এসেছি। ওনার (ড. কামাল হোসেন) নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিরাপত্তা নিয়ে তার কোনো অবজারভেশন আছে কি না, সে বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপির আরও ৩ নেতার প্রার্থিতা স্থগিত পরবর্তী সংবাদ ড. কামালকে সন্ত্রাসী আচরণ বন্ধের আহবান শেখ হাসিনার

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads