ads

রবিবার , ২৩ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন থেকে নরে দাঁড়ালেন লতিফ সিদ্দিকী

খবর টি পড়েছেন : ৪৩৪
নির্বাচন থেকে নরে দাঁড়ালেন লতিফ সিদ্দিকী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।২৩ ডিসেম্বর রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে দেখা করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। কমিশনে সিদ্ধান্ত জানানোর পর সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় এ ব্যাপারে তার বক্তব্যের একটি কপি সাংবাদিকদের হাতে দেন লতিফ সিদ্দিকী।
নির্বাচনী প্রচারে বাধা দেওয়া, গাড়িবহরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে গত ১৬ ডিসেম্বর টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ও অনশন কর্মসূচি শুরু করেন তিনি।
অনশনের মধ্যে অসুস্থ হয়ে পড়লে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। লতিফ সিদ্দিকী বিএসএমএমইউতে চিকিৎসা নেওয়ার আগ্রহ প্রকাশ করলে গত ১৯ ডিসেম্বর অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়।
বর্ষীয়ান এ রাজনীতিবিদ ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। পরে ১৯৭৩, ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে পাট ও বস্ত্রমন্ত্রী এবং ২০১৪ সালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হন তিনি।
মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এ মন্ত্রী নিউইয়র্কে হজ ও তাবলিগ জামাত নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় মন্ত্রিত্ব হারানোর পাশাপাশি আওয়ামী লীগ থেকে বহিস্কৃত হন। পরে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উন্নয়ন করেছি, এটা ধরে রাখতে হবে : শেখ… পরবর্তী সংবাদ নির্বাচনের তথ্য জানাতে মিডিয়া সেন্টার চালু হবে :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads