ads

রবিবার , ২৩ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনের তথ্য জানাতে মিডিয়া সেন্টার চালু হবে : তারানা

খবর টি পড়েছেন : ২৮১
নির্বাচনের তথ্য জানাতে মিডিয়া সেন্টার চালু হবে : তারানা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব তথ্য জানাতে সরকার একটি মিডিয়া সেন্টার চালু করবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।২৩ ডিসেম্বর রবিবার সচিবালয়ে নিজের দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই কথা জানান তিনি।
তারানা হালিম জানান, রাজধানীর সোনারগাঁও হোটেলে আগামী ২৯ ডিসেম্বর থেকেই মিডিয়া সেন্টার চালু করা হবে। ২৯ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই মিডিয়া সেন্টার থেকে গণমাধ্যমকর্মী ও নির্বাচন পর্যবেক্ষকরা তথ্য সংগ্রহ করতে পারবেন।
তিনি জানান, এই মিডিয়া সেন্টার সার্বক্ষণিক খোলা থাকবে। সেখানে তিন শিফটে সাতজন করে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন থেকে ভোটের তথ্য সংগ্রহের পর এই মিডিয়া সেন্টারে তা ডিজিটালি ডিসপ্লে করা হবে।
তারানা হালিম জানান, বিভিন্ন দূতাবাসে চিঠি দিয়ে তাদেরকে এই মিডিয়া সেন্টারের বিষয়ে অবহিত করা হবে, যাতে তারাও সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারেন।
এছাড়া বিদেশি পর্যবেক্ষকদের সহায়তায় ঢাকা বিমানবন্দরে আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তথ্য অধিদফতরের একটি বুথ থাকবে উল্লেখ করে তিনি জানান, ভোটের ফলাফল জানাতে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে ৩০ মিনিট পর পর অথবা প্রয়োজনে বিশেষ বুলেটিন প্রচার করা হবে।
এদিকে ২৯ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এছাড়া সরকারের গুজব শনাক্তকরণ ও অবহিতকরণ সেলও সার্বক্ষণিক খোলা থাকবে জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রতিদিন তিন শিফটে নয় জন করে এই সেলে দায়িত্ব পালন করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচন থেকে নরে দাঁড়ালেন লতিফ সিদ্দিকী পরবর্তী সংবাদ আবার যেন আপনাদের সেবা করতে পারি: শেখ হাসিনা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads