ads

রবিবার , ২৩ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবার যেন আপনাদের সেবা করতে পারি: শেখ হাসিনা

খবর টি পড়েছেন : ২১৩
আবার যেন আপনাদের সেবা করতে পারি: শেখ হাসিনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রংপুর : নৌকায় মার্কায় ভোট দিয়ে আবারও দেশ সেবার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ ডিসেম্বর রবিবার বেলা পৌনে ১টার দিকে রংপুরে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী এক জনসভায় তিনি ওই আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, আপনারা নৌকাকে ভোট দেবেন। আবার যেন আপনাদের সেবা করতে পারি, আবার যেন আপনাদের জন্য কাজ করতে পারি। এটাই সবার কাছে আমার আবেদন।
নৌকার প্রার্থীদের জন্য ভোট চেয়ে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, নৌকায় ভোট চাই। আবার দেখা হবে। এই অঞ্চলে এখন আর সেই দুর্দিন নাই; এখন সুদিন। আগে মানুষের পেটে ক্ষুধা ছিল নাই।
আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই উন্নয়ন হয়। এ দেশের মানুষের স্বাধীনতা এনে দিয়েছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ আসলেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়।
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এসময় আবারও নৌকায় ভোট চেয়ে জনসভা শেষ করেন শেখ হাসিনা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচনের তথ্য জানাতে মিডিয়া সেন্টার চালু হবে :… পরবর্তী সংবাদ জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৫.৮৩%, জিপিএ-৫ ৬৮ হাজার

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads