ads

মঙ্গলবার , ১৮ ডিসেম্বর ২০১৮ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-১ আসনের বিএনপি প্রার্থী ডাঃ প্রিয়াংকার সংবাদ সম্মেলন

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০১৮ ২:৩২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে নানা অভিযোগ তুলে আবারও সংবাদ সম্মেলন করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা। তিনি ১৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে শহরের মাধবপুর এলাকায় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ আসনে ধানের শীষের বিজয় ঠেকাতে আওয়ামী লীগ প্রার্থীর ইন্ধনে দলীয় নেতা-কর্মীরা বিএনপি দলীয় নেতা-কর্মী ও ধানের শীষের সমর্থকদের নানাভাবে হয়রানী করছেন। পুলিশ দিয়ে বিনা পরোয়ানায় গ্রেফতারসহ নেতা-কর্মীদের ভয়-ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচনী ক্যাম্পে হামলাসহ পোস্টার লাগাতে, মাইক প্রচারে ও গণসংযোগে বাঁধা দেওয়া হচ্ছে। এতে চরম আতঙ্ক সৃষ্টি হওয়ায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। এজন্য তিনি গণমানুষের আশা-আকক্সক্ষার সঠিক প্রতিফলনের স্বার্থে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে ডাঃ প্রিয়াংকার মা নিলুফা পারভীন, স্বামী ব্যারিস্টার রাহেমিন চৌধুরীসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ও নির্বাচনী স্টিয়ারিং কমিটির নেতা হাতেম আলী, সাইফুল ইসলাম স্বপন, আব্দুল আওয়াল চৌধুরী, এসএম শহীদুল ইসলাম, প্রভাষক মামুনুর রশীদ পলাশ, এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!