ads

মঙ্গলবার , ১৮ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এসিড দগ্ধ ৩ নারীর হাতে সহায়তার চেক তুলে দিলেন জেলা প্রশাসক

খবর টি পড়েছেন : ১৬৫
শেরপুরে এসিড দগ্ধ ৩ নারীর হাতে সহায়তার চেক তুলে দিলেন জেলা প্রশাসক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এসিড দগ্ধ ৩ নারীকে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ১৭ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা প্রশাসক তার অফিস কক্ষে ওই ৩ নারীর হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।
জানা যায়, জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে জনপ্রতি ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এ জেড মোর্শেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দু’দিনব্যাপী বিজয় দিবস বিতর্ক উৎসব অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুর-১ আসনের বিএনপি প্রার্থী ডাঃ প্রিয়াংকার সংবাদ সম্মেলন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads