স্টাফ রিপোর্টার ॥ ‘অভিবাসীর অধিকার-মর্যাদা ও ন্যায় বিচার’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা কালেক্টরেট চত্বরে এক র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এ জেড মোর্শেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯০ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ অভিবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা এবং তাদের পরিবারের ন্যায্য অধিকার রক্ষায় আন্তর্জাতিক চু্িক্ত ৪৫/১৫৮ প্রস্তাব আকারে গ্রহণ করে। ২০০০ সাল থেকে জাতিসংঘের সাধারণ পরিষদ দিনটি বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেয়।









