ads

মঙ্গলবার , ১৮ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘তিনি মায়ের মমতার আচল দিয়ে আগলে রেখেছেন মানুষকে’

খবর টি পড়েছেন : ১৮২
‘তিনি মায়ের মমতার আচল দিয়ে আগলে রেখেছেন মানুষকে’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:
শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরী সম্পর্কে আ’লীগের মূল্যায়ন

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে মহাজোট সমর্থিত আওয়ামী লীগ প্রার্থী, দলের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী ও বাংলার অগ্নিকন্যা খ্যাত বেগম মতিয়া চৌধুরী সম্পর্কে দলীয় নেতা-কর্মীদের মূল্যায়ন হচ্ছে, ‘তিনি নকলা-নালিতাবাড়ীর জনগণকে মায়ের মমতার আচল দিয়ে আগলে রেখেছেন।’ ওই মূল্যায়ন করে নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, তিনি নকলা-নালিতাবাড়ীর উন্নয়নের রূপকার। তার দিক-নির্দেশনায় নকলা-নালিতাবাড়ীতে সমহারে প্রতিটি উন্নয়ন কাজের সুবিধা ভোগ করছে এলাকার জনগণ। মতিয়া চৌধুরী কোন সন্ত্রাসী কার্যকলাপে সমর্থন করেন না। তিনি জনগণের ভাগ্যের উন্নয়নে বিশ্বাসী। তিনি ১৮ ডিসেম্বর নকলা পৌরসভার গড়েরগাঁও মোড়ে আয়োজিত এক নির্বাচনী পথসভায় মতিয়া চৌধুরী সম্পর্কে ওই মূল্যায়ন করেন।
নির্বাচনী পথসভায় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী স্থানীয় জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা প্রত্যেকে ১০টি করে ভোট সংগ্রহ করে দেবেন। আপনাদের আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করলেই ১০টি করে ভোট সংগ্রহ করতে পারবেন। আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট ছাড়া আমার আর কিছু চাওয়ার নেই।
এদিন মতিয়া চৌধুরী গড়েরগাও, লাভা, বড়ইতাসহ নকলার অন্ততঃ ৮টি এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চিন্তিত আলু চাষীরা পরবর্তী সংবাদ শেরপুর-২ আসনে নৌকাকে জয়ী করতে নকলায় কাজ করছে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads