ads

মঙ্গলবার , ১৮ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চিন্তিত আলু চাষীরা

খবর টি পড়েছেন : ১৪৭
নকলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চিন্তিত আলু চাষীরা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে অন্যান্য ফসলের চাষীরা খুশি হলেও চিন্তায় পড়েছেন আলু চাষীরা। তবে বৃষ্টিতে বাইরে বের হতে না পারায় কমে গেছে নির্বাচনী প্রচার-প্রচারণার কাজও। সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ওই বৃষ্টিতে ছোট যানবাহন রাস্তায় না থাকায় স্থবির হয়ে গেছে স্থানীয় যাতায়াত, কিন্তুদূরপাল্লার ভ্রমণ স্বাভাবিক রয়েছে।
পার্শবর্তী দেশ ভারতের ঘূর্ণিঝড় পেথাই’র প্রভাব আমাদের দেশেও পড়ার সম্ভাবনায় আবহাওয়া দপ্তর ৩ নম্বর সতর্ক সংকেত দিয়েছে। ওই বৃষ্টি কয়েক দিন চলমান থাকলে এবং জমিতে পানি জমে গেলে আলুচাষীরা কিছুটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তবে বিভিন্ন শাক-সবজি, ফল ও অন্যান্য ফসলের খুব উপকারে আসবে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। সরজমিনে দেখা গেছে, অসময়ের এই বৃষ্টিতে রিক্সা ও ছোট যানবাহন না পাওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছেন খেটে খাওয়া মানুষ, চাকুরিজীবী ও স্থানীয় যাযতয়াতকারীরা।
ভূরদী এলাকার আলু চাষী ছাইদুল হক ও কামাল, বানেশ্বরদী এলাকার আলু চাষী জুয়েলসহ বেশ কয়েকজন চাষী জানান, খুব বেশি বৃষ্টি হলে এবং ক্ষেতে পানি জমে গেলে ক্ষতির সম্ভবনা আছে। তবে এখন পর্যন্ত যে পরিমান বৃষ্টি হয়েছে তাতে ক্ষতির সম্ভাবনা নেই।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ও শেখ ফজলুল হক মণি বলেন, দু’এক দিনের মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেলে কৃষকের কোন ধরনের ক্ষতির সম্ভাবনা নেই। তারা আরও বলেন, যেসব জমি আলু চাষের জন্য ও শাক সবজি রোপনের জন্য তৈরী করা হয়েছিলো, বৃষ্টিতে আপাতত সেসব জমির উপযোগিতা নষ্ট হলেও, বৃষ্টি বন্ধ হলে তাড়াতাড়ি তা ঠিক হয়ে যাবে। আর যেসব জমিতে শাক সবজি ও আলু গজিয়ে গেছে, সে সব জমির জন্য এই বৃষ্টি কোন ক্ষতি করবে না, বরং উপকার হবে বলে তারা আশা করছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, চলমান এই বৃষ্টি কয়েক দিন অব্যাহত থাকলে আলু চাষীদের ক্ষতি হতে পারে। তবে আজ পর্যন্ত যে বৃষ্টি হয়েছে তাতে কোন ক্ষতি হবে না। বরং সরিষা, তুলা, মুগ ও মাসডাল, বেগুন, মরিচ, টমেটো, পেয়াঁজ, রসুন, শাক সবজি এবং বিভিন্ন ফল ও ফসলের খুব উপকারে আসবে। তবে বৃষ্টি কয়েকদিন অব্যাহত থাকলে আলু ক্ষেতে মড়ক দেখা দিতে পারে এর জন্য আলু চাষীদের আগাম পরামর্শ দেওয়া শুরু করেছেন কৃষি কর্মকর্তাগণ।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোঃ মজিবুর রহমান বলেন, শীতের শুরুতে এই অসময়ে বৃষ্টির প্রভাবে শিশু ও বৃদ্ধদের ডাইরিয়া, বমি, সর্দি-কাশিসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগবালাই আক্রমন করতে পারে। তাই স্বাস্থ্য বিভাগ থেকে মাঠ পর্যায়ে সবাইকে সচেতন থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ‘তিনি মায়ের মমতার আচল দিয়ে আগলে রেখেছেন মানুষকে’

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads