ads

সোমবার , ১৭ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সরকারিভাবে আমন চাল সংগ্রহ অভিযান শুরু

খবর টি পড়েছেন : ১৩৭
শেরপুরে সরকারিভাবে আমন চাল সংগ্রহ অভিযান শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সরকারিভাবে আমন সিদ্ধ চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ১৭ ডিসেম্বর সোমবার সকালে জেলা খাদ্যগুদামে এবারের আমন সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, চেম্বার অব কমার্সের নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান রওশন, জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আশরাফুল আলম তালুকদার সেলিমসহ খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় চালকল মালিকরা উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য বিভাগ জানায়, চলতি অভ্যন্তরীণ আমন মৌসুমে জেলায় ১৪ হাজার ৪৬৪ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। ওই লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে শেরপুর সদর উপজেলায় ৭ হাজার ৯২৮ মেট্রিক টন, নালিতাবাড়ীতে ২ হাজার ৩৫৮ মেট্রিক টন, নকলায় ১ হাজার ৪৭ মেট্রিক টন, শ্রীবরদীতে ১ হাজার ৬৮৩ মেট্রিক টন ও ঝিনাইগাতীতে ১ হাজার ৪৪৮ মেট্রিক টন। চালের দর নির্ধারন করা হয়েছে প্রতি কেজি ৩৬ টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ইতোমধ্যে ১৬৬ জন জন চাউল কল মালিকের সাথে চুক্তি করা হয়েছে। তবে ওইসব মিলারদের সাথে চুক্তি অনুযায়ী সংগ্রহ হবে ৭ হাজার ৪শ ২৫ মেট্রিক টন চাল। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ওই সংগ্রহ অভিযান চলবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে আদিবাসী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় জাসদ নেতা নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads