ads

সোমবার , ১৭ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় জাসদ নেতা নিহত

খবর টি পড়েছেন : ১৬০
ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় জাসদ নেতা নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে ইন্তাজ আলী (৪৫) নামে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র এক নেতা নিহত হয়েছেন। ১৭ ডিসেম্বর সোমবার সকালে শেরপুর-ঝিনাইগাতী সড়কের কালিবাড়ী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ইন্তাজ আলী নালিতাবাড়ী উপজেলা জাসদের সহ-সভাপতি ও স্থানীয় ঘাটপাড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে জাসদ নেতা ইন্তাজ আলী নালিতাবাড়ী উপজেলা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে শেরপুর জেলা শহরে যাওয়ার পথে ঝিনাইগাতী উপজেলার কালিবাড়ী এলাকায় পৌছলে রাস্তা পারাপারের জন্য একটি শিশু দৌড় দেয়। ওই শিশুটিকে বাঁচাতে গেলে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ইন্তাজ আলী ঘটনাস্থলেই মারা যান।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সরকারিভাবে আমন চাল সংগ্রহ অভিযান শুরু পরবর্তী সংবাদ ১০ বছরে দেশের মানুষকে আলোর পথযাত্রী করেছেন শেখ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads