ads

সোমবার , ১৭ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১০ বছরে দেশের মানুষকে আলোর পথযাত্রী করেছেন শেখ হাসিনা ॥ শেরপুরে মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ২৬৯
১০ বছরে দেশের মানুষকে আলোর পথযাত্রী করেছেন শেখ হাসিনা ॥ শেরপুরে মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর-২ আসনে (নকলা-নালিতাবাড়ী) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, দলের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ২০১৪ থেকে ১০১৮ পর্যন্ত, এ ১০টি বছর এদেশের সুশাসন সমৃদ্ধি এবং দেশের মানুষকে আলোর পথযাত্রী করেছেন জাতির জনক বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা। তিনি ১৭ ডিসেম্বর সোমবার সকালে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী শহরের পালপাড়া মহল্লায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, বাংলাদেশ এক সময় মরা গাছের ডালে পরিণত হয়েছিল। আজ সেই গাছের ডালের সবুজ পাতার নিচে মানুষ ছায়া পাচ্ছে। শুধু বাংলাদেশর মানুষ নয়, ১০ লাখ রোহিঙ্গাও এই গাছের নিচে ছায়া নিচ্ছে। তিনি বলেন, জয় হবে, জয় হবে, হবে জয়- মানবের তরে, মাটির পৃথিবী দানবের তরে নয়। ওই দানবদের আমরা পরাজিত করবো দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে।
পরে তিনি শহরের আড়াইআনী বাজারস্থ বোতলভাঙ্গা মোড় ও গড়কান্দা মহল্লায় পৃথক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। ওইসব সভায় নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক, নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হালিম উকিলসহ দলীয় নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় জাসদ নেতা নিহত পরবর্তী সংবাদ উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চাই : শেখ…

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads