নকলা (শেরপুর) প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরের নকলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ১৬ ডিসেম্বর রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে নকলা মুক্ত মঞ্চে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদুর রহমান। এতে বক্তব্য রাখেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা ভারপ্রাপ্ত ভূমি কর্মকর্তা তাহমিনা তারিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।









