ads

রবিবার , ১৬ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহান বিজয় দিবসে শেরপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়

খবর টি পড়েছেন : ১৬২
মহান বিজয় দিবসে শেরপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর রবিবার সকালে রায়হান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নে আয়োজিত ওই ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি চরশেরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ। ওইসময় রায়হান ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ইকবাল হোসেন, স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন, ট্রাস্টের সদস্য সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে ঢাকা থেকে আগত ৬ জন চিকিৎসক প্রায় ১ হাজার রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করেন। এছাড়া ট্রাস্টের অর্থায়নে রোগীদের বিনাম্যূলে ওষুধ বিতরণ করা হয়।
এদিকে রক্ত সৈনিক বাংলাদেশের উদ্যোগে ও শেরপুর গ্র্যাজুয়েট ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ওইসময় ক্লাবের সভাপতি আল-আমিন রাজু, কার্যকরী সদস্য তৌহিদুর রহমান, মেহেদী হাসান শামীম, আশরাফুল আলম, তানজীল, সাধারণ সদস্য সামিহা নওশিন, ডা. রাশেদুল ইসলাম, শান্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রক্ত সৈনিক বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা আল-আমিন রাজু বলেন, প্রতি বছরের মতো এবারও মহান বিজয় দিবসে শেরপুরের প্রত্যন্ত অঞ্চল চরশেরপুরের যোগনীমোরা নামাপাড়া মন্ডলবাড়িতে বিনামূল্যে প্রায় ৪শ জনের রক্ত পরীক্ষা করা হয়েছে। আগামীতেও বিনামূল্যে রক্ত পরীক্ষার কার্যক্রম চলমান থাকবে। আমরা একমাসব্যাপী বিভিন্ন জায়গায় রক্ত পরীক্ষা করার উদ্যোগ নিয়েছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে চেম্বার অব কমার্সের নয়া সভাপতি রওশন পরবর্তী সংবাদ নকলায় বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads