ads

শনিবার , ১৫ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত

খবর টি পড়েছেন : ১৫৭
শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে বাস ও ভ্যানগাড়ীর মুখোমুখি সংঘর্ষে মাজেদা বেগম (৪৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। ১৫ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলার তাতিহাটি ইউনিয়নের গেরামারা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা বেগম স্থানীয় মৃত বদিউজ্জামানের স্ত্রী।
জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে মাজেদা বেগম তার বাপের বাড়ি শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া গ্রাম থেকে ভ্যানগাড়ী দিয়ে স্বামীর বাড়ি যাচ্ছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা দূরপাল্পার একটি বাসের সাথে গেরামারা এলাকায় ভ্যানগাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানগাড়ীর যাত্রী মাজেদা বেগম গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শ্র্রীদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আনিছুর রহমান জানান, মাজেদা বেগম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির আগেই মারা গেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ড. কামালকে ‘মাকাল ফল’ বললেন মতিয়া চৌধুরী পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে নৌকার ৪ নির্বাচনী কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads