ads

শনিবার , ১৫ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ড. কামালকে ‘মাকাল ফল’ বললেন মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ১৫৯
ড. কামালকে ‘মাকাল ফল’ বললেন মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে এবার ‘মাকাল ফল’ বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি ১৫ ডিসেম্বর শনিবার সকালে তার নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলার টালকি ইউনিয়নের মুক্তিরবাজার প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক পথসভায় ওই মন্তব্য করে বলেন, কামাল হোসেনের বাইরে এক রকম, আর ভেতরে আরেক রকম।
মতিয়া চৌধুরী সাংবাদিকদের ‘খামোশ’, ‘দেখে নেব’ হুমকির বিষয়ে ড. কামাল হোসেনের কঠোর সমালোচনা করে তাকেই দেখে নেওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আপনি এমন কেউ নন যে আপনার হুমকিতেই দেশের বিবেকবান সাংবাদিক সমাজ ও জনগণ চুপসে যাবে। বরং আমি একাই আপনাকে দেখে নিতে পারি। আপনি আইনের লোক, দরকার হলে আইনের মাধ্যমেই আপনাকে দেখে নেব। আপনি ক্ষমতার লোভে যুদ্ধাপরাধী ও তাদের পরিবারের সদস্যদের সাথে হাত মিলিয়ে জোট করে দেশের রাজনীতিটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন, জাতি তা বুঝতে পারছে। কোথায় আজ আপনার বিবেক, মানবতা বা মানবাধিকার?
কৃষিমন্ত্রী সরকারের ১০ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে তার ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার আহবান জানিয়ে বলেন, নৌকায় ভোট দিলে দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়, দেশ সামনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় হাওয়া ভবন। তিনি জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের কথা স্মরণ করে এবারের নির্বাচনে তাদের প্রত্যাখানের আহবান জানান। অন্যদিকে শুক্রবার রাতে নকলার টালকি ও নারায়ণখোলা ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এ আসনে বিএনপি প্রার্থী নিজের অবস্থান আঁচ করতে পেরেই পরিকল্পিতভাবে দলীয় নেতা-কর্মীদের সহিংসতার দিকে ঠেলে দিচ্ছেন। এ বিষয়ে তিনি ধৈর্য ও সহনশীলতার সাথে নির্বাচনী কাজ পরিচালনা করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। এরপর তিনি টালকি ইউনিয়নের রামেরকান্দি, বিবিরচর ও সাইলামপুর এলাকায় আয়োজিত পৃথক নির্বাচনী পথসভাতেও বক্তব্য রাখেন।
নির্বাচনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী মাঠে… পরবর্তী সংবাদ ড. কামালকে প্রকাশ্যে ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম…

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads