স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে কৃতি শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধার সন্তান ডিপ্লোমা কৃষিবিদদের সংবর্ধনা দিয়েছে জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন। ১৫ ডিসেম্বর শনিবার শহরের এটিআই ক্যাম্পাসের ডিকেআইবি চত্বরে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের কেন্দ্রীয় সভাপতি এটিএম. আবুল কাশেম প্রধান অতিথি এবং মহাসচিব মো. আলফাজ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
শেরপুর ডিকেআইবি সভাপতি আব্দুস সাত্তার করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিকেআইবি কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি সোহেল মোহাম্মদ সোহান, ময়মনসিংহ আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি আতিকুর রহমান, সাবেক সভাপতি আজিজুর রহমান, শেরপুর কমিটির সাবেক সভাপতি এসএম আলী হোসাইন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ফারুক আহসান সংবর্ধিত শিক্ষার্থী মাহফুজ মনতাসির, অভিভাবক আব্দুল বারি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক।
অনুষ্ঠানে শেরপুর জেলায় কর্মরত ডিপ্লোমা কৃষিবিদদের এসএসসি, এইচএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩ কৃতি সন্তানকে সংবর্ধনা ও এককালীন বৃত্তির অর্থ প্রদান করা হয়। ওইসময় মুক্তিযোদ্ধার সন্তান ৩ ডিপ্লোমা কৃষিবিদকেও সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে কেন্দ্রিয় ডিকেআইবি নেতৃবৃন্দ শেরপুর শখার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আয়োজনের ভুয়সী প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান। একইসাথে তারা ডিকেআইবি’র কার্যক্রমকে আরও গতিশীল করার পরামর্শ প্রদান করেন।









