ads

শনিবার , ১৫ ডিসেম্বর ২০১৮ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিজয় দিবস ও ষোড়শ কবি সম্মেলন উপলক্ষে শেরপুরে কবি সংঘ’র আলোচনা সভা ও কবিতা পাঠ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০১৮ ৯:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ ৪৭তম মহান বিজয় দিবস ও ষোড়শ কবি সম্মেলন উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর করেছে কবি ও ছড়াকারদের সংগঠন কবি সংঘ বাংলাদেশ। ১৫ ডিসেম্বর শনিবার বিকেলে শহরের কালিরবাজারস্থ শ্যামলবাংলা২৪ডটকম অফিসে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি, বিশিষ্ট কবি ও সাংবাদিক রফিকুল ইসলাম আধার। ওইসময় তিনি বিজয়ের মাসে বুদ্ধিজীবী হত্যাসহ স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, বাংলাদেশ কবিতার উর্বর ক্ষেত্র। তাই এদেশের মানুষের মনে রয়েছে কবিতার প্রতি অনুরাগ। প্রাচীনকাল থেকেই কবিদের অজস্র কবিতা সাহিত্যের ভা-ারকে যেমন সমৃদ্ধ করে চলেছে, ঠিক তেমনি মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে কবিতার উচ্চারণ ছিল আমাদের সঞ্জীবনী প্রেরণা। তিনি বলেন, কবিতায় রুখতে হবে মৌলবাদ। বিজয়ের মাসে আরেকটি মহান বিজয়ের জন্য কবিদেরকেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি শেরপুরকে ‘কবি ও কবিতার শেরপুর’ হিসেবে তুলে ধরতে আগামী বছর শেরপুরে সপ্তদশ কবি সম্মেলনের ঘোষণা দেন।
কবি সংঘ’র সভাপতি বিশিষ্ট কবি, সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন নাজমুল স্মৃতি সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা জিন্নাহ। আলোচক ছিলেন কবি সংঘ’র সহ-সভাপতি কবি আরিফ হাসান ও কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ।
কবি জান্নাতুল রিকসনার সঞ্চালনায় আলোচনা ও কবিতা পাঠে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন কবি আইরীন আহমেদ লিজা, নুরুল ইসলাম মনি, শহীদুল ইসলাম, সন্ধ্যা রায়, আবু বকর সিদ্দিকী খান, হাসান শরাফত, রবিউল আলম টুকু, রাবিউল ইসলাম, মাসুদুল আলম সরকার, জাহিদুল হাসান, রফিকুল ইসলাম, হাসান ফরহাদ, শফিউল আলম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কালাম বিন আব্দুর রশিদ, সিনথিয়া শারমিন, মনিরুজ্জামান, শেখ ফরিদ, শাহিন খান, সাকিলা শারমিন, কামরুজ্জামান বাদল, হাফিজুর রহমান চাঁদ (ফডু হাফিজ), লোকমান হোসেন, সাগর আহমেদ, সালমা শৈলী, সুলতানা রাজিয়া, মঞ্জুরুল হক, জামাল শেখ, আল হারুন, জুবায়ের হোসেন প্রমুখ।
পরে কবি ফডু হাফিজের ‘স্মৃতির পাতা থেকে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!