ads

বুধবার , ১২ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সবাইকে ধৈর্যশীল আচরণ করতে হবে : সিইসি

খবর টি পড়েছেন : ২৫২
সবাইকে ধৈর্যশীল আচরণ করতে হবে : সিইসি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘সবাইকে ধৈর্যশীল আচরণ করতে হবে। মৌলিক অধিকারের প্রতি সম্মান দিতে হবে। নির্বাচন সহিংসতার জায়গা না, গণতন্ত্রের জায়গা।’ তিনি ১২ ডিসেম্বর বুধবার নির্বাচন কমিশনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে ওই সব কথা বলেন।
নির্বাচনী প্রচারণার শুরুতেই সহিংসতা ও প্রাণহানীর ঘটনায় নির্বাচন কমিশন বিব্রত বলে মন্তব্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। একই সঙ্গে ঠাকুরগাওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনা অনাকাঙ্খিত বলেও মন্তব্য করেন তিনি।
সিইসি বলেন, ‘নির্বাচনী প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় রূপ না নেয়; আর যেন কোন ধরণের অঘটন না ঘটে সেদিকে সবাইকে নজর রাখতে হবে।’ নির্বাচনী দায়িত্ব পালনে বিচারিক মন নিয়ে ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনের আহবান জানিয়ে সিইসি বলেন, সবার প্রতি সমান দৃষ্টি দিতে হবে।
নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সে দায়িত্ব সকলের। কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও আহবান জানান নির্বাচন কমিশনাররা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্যাতন যতই করুক মাঠ ছাড়ব না : মওদুদ পরবর্তী সংবাদ ময়মনসিংহে ওলামা-মুসল্লীদের বিশাল প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads